Sunday, November 6, 2016





এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে চলেছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্ডেজ। অভিনেত্রী সোনাক্ষী সিনহার পর এবার তাকে দেখা যেতে পারে এ তালিকায়। জ্যাকুলিন নিজের ফেসবুকে ঘোষণাও দিয়েছেন, ৬০ সেকেন্ড অ্যাবডোমিনাল প্ল্যাঙ্ক ধরে রেখে ১০০ মহিলার সঙ্গে গিনেস বুকে নাম তুলবেন তিনি। রিলায়েন্স জিও গার্ডেনে তিনি এ রেকর্ড গড়বেন। জ্যাকুলিনের ডু ইউ ক্যাম্পেনের অংশ এটি। নিজের ব্র্যান্ডের প্রোমোশনও করবেন তিনি। জ্যাকুলিন জানিয়েছেন, নারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে ও লক্ষ্য স্থির করতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। ফিটনেস নিয়ে জ্যাকুলিন সব   সময়ই সচেতন। আগামী বছর ম্যারাথনেও দৌড়াবেন। ফিটনেস বজায় রাখতে ওয়ার্কআউট ছাড়া ডায়েটিং করাকে তিনি সময় নষ্ট বলে মনে করেন।

No comments:

Post a Comment