Wednesday, November 9, 2016

রোজ গোল্ড হার্টবিট রিং।

দূরে থেকে ও প্রিয় জনের হার্টবিট শোনাবে এই আংটি!


অনেক দিন হল আপনারা আলাদা আলাদা শহরে রয়েছেন। রোজ ফোনে কথা, ইমেল, চ্যাট সব হলেও সারা দিন মিস করেন? আর বার বার দেখতে থাকেন আঙুলে থাকা আংটি? এই আংটিই তো দেয় আপনাদের দূরে থেকেও কাছে থাকার অনুভূতি। যদি এমনটা হত যে মিস করলেই ছুঁয়ে দেখতেন আংটি, আর অনুভব করতে পারতেন এর অপরের ধুকপুক?
না, কোনও রূপকথা নয়। সত্যিই এমন আংটি নিয়ে এসেছে দ্য টাপ। যার নাম দেওয়া হয়েছে হার্টবিট রিং। যেই আংটি হাতে থাকলে প্রেমিক-প্রেমিকা অনুভব করতে পারবেন একে অপরের হার্টবিট। স্টেনলেস স্টিলের ওপর নীলকান্ত মণি বসিয়ে তৈরি এই আংটি ঘষা লাগলে যেমন নষ্ট হবে না, তেমনই জল ঢুকলেও খারাপ হবে না। মোট ছ’টি আলাদা ধরনে পাওয়া যাবে এই আংটি। চাইলে কিনতে পারেন রোজ গোল্ড হার্টবিট রিং।
কী ভাবে কাজ করবে এই আংটি?
প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী একটি বিশেষ মোবাইল অ্যাপ ডাউনলোড করে, আংটির সঙ্গে কানেক্ট করে, প্রিয় জনের সঙ্গে জোড় (যে ভাবে ব্লু-টুথ পেয়ারিং করা হয়) তৈরি করলেই একে অপরের হার্টবিট অনুভব করতে পারবেন তাঁরা। আংটির মধ্যে রয়েছে ব্লু-টুথ কানেক্টেড হার্ডওয়্যার। ১৬০ স্ট্যান্ডবাই টাইম ও ১৪ ঘণ্টার অ্যাক্টিভিটি। প্রিয় জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করার পর আংটি লাগিয়ে দিন রিং বক্সে থাকা চার্জারের সঙ্গে। আর অনুভব করুন আপনার প্রিয় মানুষটার হার্টবিট।





No comments:

Post a Comment